ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

হাসপাতালে দরজা বন্ধ করে রোগীকে ধর্ষণচেষ্টা, চিকিৎসক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের টঙ্গীতে রোগীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুল হাসান (৩৭) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট আল-কারীম ইসলামী হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় রবিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

রোগীর স্বজনরা জানান, হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকার বাসিন্দা ওই রোগী দীর্ঘ দুই বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন। শনিবার বিকালে তিনি আল-কারীম হাসপাতালের পূর্ব পরিচিত চিকিৎসক সবুজের কাছে যান। তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট দেওয়া হলে তিনি সেগুলো করে নিয়ে আসেন। পরে তিনি তার মামাতো ভাই নয়নকে সঙ্গে করে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান। এ সময় ওই চিকিৎসক তার সহকারী বাবলী ও রোগীর মামাত ভাইকে কক্ষ থেকে বের করে দিয়ে দরজার ছিটকানি আটকে দেন। একপর্যায়ে ওই চিকিৎসক রোগীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর আর্তচিৎকারে তার মামাত ভাই নয়নসহ আশপাশের লোকজন এগিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

হাসপাতালে দরজা বন্ধ করে রোগীকে ধর্ষণচেষ্টা, চিকিৎসক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২