ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেই কোনো খবরে, দুই বছর ধরে আড়ালে পপি

আকাশ বিনোদন ডেস্ক :  

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ভেসেছেন দর্শকদের প্রশংসা, হয়েছেন জনপ্রিয়, হাতে উঠেছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শনিবার (১০ সেপ্টেম্বর) পপির জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে তিনি খুলনার শিববাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

তবে জন্মদিনে আড়ালেই রয়েছেন লাস্যময়ী এই নায়িকা। ২০২০ সালে হঠাৎ করে উধাও হয়ে যান পপি। যদিও চলতি বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন একজন প্রার্থীর বিরুদ্ধে ইঙ্গিত করে। এরপর আবারো আড়ালে তিনি, নেই আর কোনো খবরে।

পপির আড়াল থাকা নিয়ে চাউর হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যে শোনা যায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন, এমনকি তিনি মাও হয়েছেন। যদিও এর পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ সামনে আনতে পারেননি। তবে এত কিছুর পরও তাকে ক্যামেরার সামনে আর পাওয়া যায়নি।

শুধু তাই নয়, পপি আদৌ আর সিনেমায় ফিরবেন কিনা, সেই তথ্যও কেউ দিতে পারছেন না। এদিকে তার আড়ালে থাকার কারণে তারই অভিনীত কয়েকটি সিনেমা নিয়ে নির্মাতারা পড়েছেন বিপাকে। এর মধ্যে কোনো সিনেমার কাজ শেষ করেছেন, কোনোটি এখনো অসমাপ্ত। তাই তার অনুপস্থিতি সেসব নির্মাতার জন্য মোটেও সুখকর নয়।

জানা যায়, পপি আড়ালে থাকার কারণে আটকে আছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। তবে মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’।

এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেই কোনো খবরে, দুই বছর ধরে আড়ালে পপি

আপডেট সময় ১০:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২