ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিবাহবিচ্ছেদে দেড় বছর ঘরবন্দি ছিলেন প্রসেনজিৎ!

আকাশ বিনোদন ডেস্ক :  

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। তিন দশক ধরে সমানতালে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে।

দীর্ঘ ক্যারিয়ারে খুব কম সময়ই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন তিনি।

এর মধ্যে হয়তো দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে দেখা যায়নি তাকে। টালিউডের এই সুপারস্টার তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্যে দুটিতেই ব্যর্থ।

তৃতীয়বার অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে সংসার করছেন বুম্বাদা। তিনটির মধ্যে অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে নিয়ে বেশি চর্চায় ছিলেন এই নায়ক।

৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া দেব ও প্রসেনজিৎ অভিনীত ‘কাছের মানুষ’ সিনেমার প্রমোশনে নিজের তিন বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

অল্প বয়সেই দেবশ্রীকে বিয়ে করেন প্রসেনজিৎ। সেই সম্পর্ক খুব বেশি দিন টিকেনি। অল্প কয়েক মাসের মধ্যে আলাদা হয়ে যান তারা।

এই বিয়ে প্রসঙ্গে প্রসেনজিৎ জানিয়েছেন, ‘আমার তিনটি বিয়ের মধ্যে প্রথম বিয়ে ছোটবেলার সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেড় বছর বের হতে পারিনি বাড়ি থেকে। কিন্তু তারপর যখন বেরোলাম, পর পর নয়টা সিনেমা সাইন করেছিলাম। ’

প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি দেবশ্রী। রাজনীতি, অভিনয় ও সমাজ সেবা নিয়েই রয়েছেন তিনি।

তবে প্রসেনজিতের জীবন একদমই থেমে থাকেনি। এরপর অর্পণা গুহ ঠাকুরকে বিয়ে করেন। সেই সম্পর্কও বিচ্ছেদ পর্যন্ত যায়। দুই সংসার ভাঙার পর তৃতীয়বার অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিবাহবিচ্ছেদে দেড় বছর ঘরবন্দি ছিলেন প্রসেনজিৎ!

আপডেট সময় ১০:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২