ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শরীরে বিশেষ ডিভাইস নিয়ে ঘুরবে পতঙ্গ!

আকাশ নিউজ ডেস্ক: 

একদম যেন সত্যিকারের এক আরশোলা। প্রথম দেখায় বোঝা কঠিন। কিন্তু আসলে সেটি যন্ত্র। ছোট্ট একটা যন্ত্র। যেটা এমন জায়গায় ব্যবহার করা যাবে যেখানে আপনি যেতে চান কিন্তু পোকামাকড়ের জন্য ঢুকতে পারছেন না। যন্ত্রই আপনার হয়ে সেখানকার প্রকৃত পরিস্থিতি জানিয়ে দেবে।

আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এই রিমোট কন্ট্রোলড ‘সাইবর্গ কক্রোচ’ আবিষ্কার করেছেন। এটির সঙ্গে থাকবে ছোট্ট একটি ‘ওয়্যারলেস কন্ট্রোল মডিউল’। কৃত্রিম পোকাটির ভিতরে থাকবে রিচার্জেবল ব্য়াটারি, যাতে সোলার সেল যুক্ত থাকবে। এর ফলে এর চার্জ কখনও ফুরাবে না। নিরন্তর শক্তির প্রবাহ চলতেই থাকবে।

চারপাশের পরিবেশকে বুঝে নিতে এই ছোট্ট যন্ত্রটির কোনও বিকল্প নেই। ‘এনপিজে ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স’ নামের একটি জার্নালে এ সংক্রান্ত একটি পেপার প্রকাশিত হয়েছে। সেখান থেকেই এই তথ্যাদি জানা গেছে।

মাদাগাস্কারের আরশোলা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। এদের শরীরে ওই যন্ত্রটি বসিয়ে দেওয়া হয়। তবে তাতে এদের কোনও অসুবিধা হয়নি। তারা যথারীতি নিজেদের মতো ঘুরতে-ফিরতে পারছে। আপাতত আরশোলার শরীরে এই পরীক্ষা করা হয়েছে। এরপর গুবরে বা অন্যান্য কীট-পতঙ্গের শরীরেও এই পরীক্ষা করা হবে। এমন একটি ডিভাইস বিজ্ঞানীরা তৈরি করতে চাইছেন, যা আংশিক যন্ত্র, আংশিক জীবন্ত পতঙ্গ। অর্থাৎ পোকাটাই যন্ত্রটি বহন করবে। আর সেই পোকা-যন্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের গতি-প্রকৃতি বুঝে নেবেন সেই যন্ত্রের পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

শরীরে বিশেষ ডিভাইস নিয়ে ঘুরবে পতঙ্গ!

আপডেট সময় ১০:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২