ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে দফায় দফায় ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত মোট চারবার ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল অঞ্চলটির ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বিভাগটির প্রধান দারিওনো জানিয়েছে, পর পর ভূমিকম্প হলেও সুনামির সম্ভাবনা আপাতত নেই।

ভূতাত্ত্বিক অবস্থার কারণে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া। ২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২