ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে যাত্রীবাহী দুই বাস খাদে, শিশু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবা ও গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে গিয়ে এক শিশু নিহত হয়েছে। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। মঙ্গলবার সকালে ঘটা দুই পৃথক দুর্ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার বসন্তপুর তুরাপুর গ্রামে বাস খাদে পড়ে রানা হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি তানোর উপজেলার কাসার দিঘী গ্রামে। সে ওই গ্রামের আরশেদ আলীর ছেলে। তানোর থেকে ছেড়ে আসা রাজশাহী ব-১৭৩৪ যাত্রীবাহী লোকাল বাস রাজশাহীর দিকে আসছিল।

পথিমধ্যে বাগধানি এলাকায় একটি ট্রাক এমনভাবে রাস্তার ওপর বেরিকেট দিয়ে বিকল হয়। এতে বাসটি গ্রামের মধ্যে সরু রাস্তা দিয়ে যেতে থাকে। ওই রাস্তার বসন্তপুর তুরাপুর নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে উল্টে যায়। বাসে মায়ের সঙ্গে বসে থাকা রানা হোসেন ঘটনাস্থলেই গাড়ির নীচে পড়ে নিহত হয়। ঘটনাস্থল পবা পুলিশ ও নওহাটা পৌর মেয়র মকবুল হোসেন পরিদর্শন করেছে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, একজন শিশু নিহত ও ৬-৭ জন আহত হয়েছে। গাড়ির চালক ও সহকারী পলাতক রয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, গোদাগাড়ীতের আমনুরা রোডে অপর একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গোদাগাড়ীর লালবাগ হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জহুরুল, কালাম, নওশাদ, মোস্তফা, রফিক ও রহিম প্রমুখ। অন্যদের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো -৫৯৮৩) গোদাগাড়ী থেকে কাকনহাট যাচ্ছিল। পথে লালবাগ এলাকায় পৌঁছালে বাসটি উল্টে যায়। এতে বাসের মধ্যে থাকা যাত্রীরা আহত হয়। আহতদের গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কেউ নিহত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে যাত্রীবাহী দুই বাস খাদে, শিশু নিহত

আপডেট সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭