ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার করমচুরা থানার রহিমপুর থেকে তুষার খা (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

তবে কারা তুষারকে মেরে সীমান্তে ফেলে গেছে তা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউ বলতে পারেননি। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুষারের ময়নাতদন্ত শেষে মরদেহ শুক্রবার তার বাড়ি নওগাঁতে নেয়া হচ্ছে।

নিহত তুষার খা নওগাঁ জেলার রানীনগর উপজেলার বালুভরা গ্রামের এলাকার মোসলেম খার ছেলে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তুষারের লাশ উদ্ধার করে ৬০ বিজিবি ব্যাটালিয়ান সদস্যরা। পরে তারা বুড়িচং থানায় মরদেহ হস্তান্তর করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওপ্পেলা রাজু নাহা বলেন, আমরা মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। সেখানে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রাথমিক সুরতহালে তুষারের শরীরে বেশ অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত তুষারের ফুফু আসমা বেগম বলেন, আমার স্বামী কুমিল্লা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তুষার আমার স্বামীকে দেখতে গত বুধবার ভোরে হাপাতালে আসে। সেখান থেকে বেলা ১০টায় তুষার শশীদল এলাকায় আমাদের বাড়ির উদ্দেশে বের হয়ে আসে। তারপর থেকে তুষারের আর খোঁজ খবর পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খুঁজে তার সন্ধান পাইনি।

শশীদল বিওপির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল খালেক জানান, আমরা সকাল ৬টায় খবর পেয়ে ঘটনাস্থল আছি। ভারতের ১০ ফিট অভ্যন্তরে মুমূর্ষু অবস্থায় পড়েছিল তুষারের অচেতন শরীর। আইন অনুযায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ব্যবস্থা গ্রহণ করার কথা। তারা চিকিৎসা না করে দাঁড়িয়ে দেখছিল। পরে যখন আমরা পরিচয় নিশ্চিত হই ততক্ষণে তুষার মারা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২