ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রানির মৃত্যুতে বাকিংহ্যাম প্যালেসের বাইরে শোকার্ত মানুষের ঢল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাকে শ্রদ্ধা জানাতে বাকিংহ্যাম প্যালেসের বাইরে জড়ো হয়েছেন হাজারও মানুষ।

বৃহস্পতিবার শোকের মধ্যেই সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইতে দেখা যায় তাদের। খবর বিবিসির।

বৃহস্পতিবার রানির মৃত্যুর ঘোষণা দেওয়ার পর প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় প্যালেসের বাইরের চত্বরে শত শত মানুষকে শোক প্রকাশ করতে দেখা যায়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রানিকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অনেকেই।

এর আগে ওই দিন দুপুরে বাকিংহ্যাম প্রাসাদ থেকে যখন জানানো হয়, রানি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে, তখনই তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এ কারণে মৃত্যুর খবর ঘোষণার আগেই সাধারণ মানুষ রানির সুস্থতা কামনায় বাকিংহ্যাম প্যালেসের ফটকে ফুল দিতে আসেন।

রানিকে শ্রদ্ধা জানাতে আসা শিলা বিল্লাইগু (৭৭) নামে একজন বলেন, সবাই এখানে আছে বলে আমার খুব খারাপ লাগছে। পতাকা না দেখা পর্যন্ত আমি জানতামই না যে রানি মারা গেছেন।

শিলার মতো মাইকেল হ্যামন্ড নামে এক তরুণ অর্ধনমিত পতাকা দেখে রানির মৃত্যুর খবর জানতে পারেন। তিনি বলেন, আমি একেবারে হতাশ। আমি ভেবেছিলাম তিনি ব্রিটিশ চেতনার প্রতিফলন ঘটিয়েছেন।

এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধার জানাতে বাকিংহ্যাম প্যালেসের দিকে যাওয়ার প্রধান রাস্তায় সারি সারি কালো ক্যাব পার্কিং করে রেখেছেন লন্ডনের প্রায় ৫০ জন ক্যাবচালক। বৃহস্পতিবার সন্ধ্যায় রানির মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে অনেক চালকই গাড়ি পার্ক করা শুরু করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থানকালে বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান বলে ঘোষণা দেয় বাকিংহ্যাম প্যালেস। মৃত্যুর খবর শুনে ক্যাসলের বাইরে ফুল দিয়ে রানিকে শ্রদ্ধা জানাতে আসেন সাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রানির মৃত্যুতে বাকিংহ্যাম প্যালেসের বাইরে শোকার্ত মানুষের ঢল

আপডেট সময় ১২:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২