ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীর সঙ্গে যা নিয়ে মিথ্যা বলেন অনন্ত জলিল

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। ‌‘দিন: দ্য ডে’ ছবির পর নতুন ছবি নিয়ে আসছেন তিনি। ছবির নাম ‘কিল হিম’। সেই ছবির মহরত অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে মজার তথ্য দিয়েছেন এ অভিনেতা। অনন্ত বলেন, ‘আমি প্রায় সময়ই মিথ্যে কথা বলি আমার বউয়ের (বর্ষা) সঙ্গে। বউ আমাকে জিজ্ঞেস করে, এই তুমি কখন বের হবা? তখন বলি, এই তো ১ ঘণ্টার মধ্যে বের হচ্ছি। ১ ঘণ্টা শেষ হলে আবারও যখন বউ জিজ্ঞেস করে তখন আমি বলি, এই তো আর ১০ মিনিটের মধ্যে বের হব। এই ধরনের মিথ্যা কথা বলি আমার বউয়ের সঙ্গে’।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘আমি আসলে কৃতজ্ঞ আমার সাংবাদিকের ভাইদের প্রতি। এবারের কান চলচ্চিত্র উৎসবে কিন্তু আমি সেটা প্রমাণও করে দিয়েছি। কানে প্রায় ১৮ জন সাংবাদিক গিয়েছিলেন। ওখানে গিয়ে আমি সব সাংবাদিকদের লাঞ্চে দাওয়াত দিয়েছি। আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম মার্টিনেজ। হোটেলটির অনেক ঐতিহ্য আছে। মার্টিনেজে একজনের লাঞ্চের খরচ ৪০০ ইউরো। আমােদের সাংবাদিক ভাইয়েরা সবাই আসলেন। বললাম, চলেন আমরা একসঙ্গে লাঞ্চ করি। একবেলা খেয়ে আমরা কেউ মোটাতোজা হয়ে যাইনি, কারও সিক্সপ্যাক হয়ে যায়নি। এ কথাটা এ কারণে বললাম যে, তারকাদের সবাই অনেক ভালোবাসে। কিন্তু এর পেছনে সাংবাদিকদের অনেক অবদান আছে। তাই যে কোনো অনুষ্ঠানে আমি তাদের সঙ্গে এগিয়ে গিয়ে দেখা করি’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর সঙ্গে যা নিয়ে মিথ্যা বলেন অনন্ত জলিল

আপডেট সময় ১০:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২