ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মিয়ানমারে নির্বাচন আয়োজনে যা করা দরকার, সামরিক সরকার করবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী আগামী বছর দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনে যা যা করা দরকার, সামরিক সরকার তাই করবে। নির্বাচন আয়োজনের ব্যাপারে যেসব প্রতিশ্রুতি জান্তা সরকার দিয়েছিল, তার সবই পূরণের চেষ্টা চালানো হচ্ছে।

রাশিয়া সফরে গিয়ে এক সাক্ষাৎকারে পশ্চিমাদের দিকে আঙুল তুলে জান্তাপ্রধান আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে পশ্চিমারা। এসময় মিয়ানমারের সংকট এখন সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করা হয়। এ ছাড়া স্টেট কাউন্সিলর অং সান সু চির সরকারকে উৎখাত ও বিক্ষোভ দমন করতেও হত্যাকাণ্ড চালানোর অভিযোগ আছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে।

গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই মিয়ানমারজুড়ে শুরু হয় বিক্ষোভ। আর সেই বিক্ষোভ দমনে সামরিক বাহিনী একদিকে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, অন্যদিকে গণহারে গ্রেফতার করেছে স্থানীয় রাজনীতিবিদদের। তবে এখন পর্যন্ত রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে এসেছে জান্তা সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মিয়ানমারে নির্বাচন আয়োজনে যা করা দরকার, সামরিক সরকার করবে’

আপডেট সময় ০১:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২