ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আকাশে টম ক্রুজের ভয়ংকর স্টান্ট

আকাশ বিনোদন ডেস্ক : 

টম ক্রুজের স্টান্ট সম্পর্কে এতো দিন যা জানা গেছে, সেসব ভুলে যেতে হবে। মিশন ইমপসিবল সিরিজের নতুন সিনেমা মি ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’-এ তার স্টান্ট অন্য সব স্টান্টকে ফিকে করে দেবে।

সামাজিকমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে টম ক্রুজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এটি ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’র দৃশ্য এটি।

ভিডিওতে দেখা গেছে টম ক্রুজ এক হাত দিয়ে বাইপ্লেন ধরে ঝুলে আছেন আকাশের মাঝে। দৃশ্যটি ধারণ করা হয়েছে আরেকটি বাইপ্লেন থেকে।

‘টিএমজেড’র সূত্রে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে কীভাবে ফাঁস হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি সিনেমার প্রোমোর জন্য ধারণ করা ভিডিওর অংশ বিশেষ।

এক মিনিট ১৮ সেকেন্ডের এই ভাইরাল ক্লিপটি দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকেই মনে করছেন এতটা ঝুঁকি নেওয়া ঠিক হয়নি টম ক্রুজের। আবার অনেকেই অভিনেতার সাহসের তারিফ করছেন।

‘মিশন: ইম্পসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালে। মারাত্মক সব স্টান্ট আর রোমাঞ্চকর মিশন নিয়ে আসছে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত নিয়ে মাঠ ছাড়লেন নারী রেফারি

আকাশে টম ক্রুজের ভয়ংকর স্টান্ট

আপডেট সময় ১১:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২