ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

হেলেনা জাহাঙ্গীর অভিনীত সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে

আকাশ বিনোদন ডেস্ক :

গত ২সেপ্টেম্বর দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভাইয়ারে’ নামের একটি সিনেমা। সেখানে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নিজেকে রাজনীতিক, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা বলে দাবি করা বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর। সিনেমা মুক্তির আগে এর প্রচারণায় গিয়ে সেটিকে তিনি সম্পূর্ণ পাপমুক্ত সিনেমা বলে দাবি করেন।

হেলেন সাংবাদিকদের সামনে বলেন, ‘কেউ যদি ওযু করে এই সিনেমা দেখতে হলে ঢোকে, তাহলে সে সিনেমা দেখে বের হয়ে নামাজ পড়তে পারবে। এটি একটি পাপমুক্ত সিনেমা।’ অর্থাৎ, হেলেনা জাহাঙ্গীর বোঝাতে চান, ওযু করে তার সিনেমা দেখতে গেলে ওযু ভাঙবে না। এরপর হেলেনার সঙ্গে সুর মিলিয়ে সিনেমার নায়ক রাসেল মিয়াও একই কথা বলেন।

রাসেল মিয়া কসম কেটে বলেন, ‘আল্লাহর কসম এটা (ভাইয়ারে) আসলেই একটা পাপমুক্ত ছবি। কারণ, এই ছবির কোনো আর্টিস্ট কোনো মেয়ের হাত পর্যন্ত ধরে নাই।’

হেলেনা এবং তার ছবির নায়ক রাসেল মিয়ার এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি-ঠাট্টার রোল পড়ে যায়। শুরু হয় নানারকম কটাক্ষ, বিতর্ক। সেই বিতর্ক না থামতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নায়ক রাসেল মিয়ার কিছু গোপন দৃশ্য। যেখানে দেখা যায়, রাসেল মিয়াকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে এক নারী চুমু খাচ্ছেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করে রাসেল মিয়ার সঙ্গে। ঘনিষ্ঠ ছবির ব্যাপারে তিনি দাবি করেন, ‘ওসব অন্য একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য, ‘ভাইয়ারে’ সিনেমার নয়।’

তবে শুধু সাধারণ জনতা বা দর্শক নয়, ‘ভাইয়ারে’ সিনেমা নিয়ে করা হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কয়েকজন চলচ্চিত্র বোদ্ধাও।

এ বিষয়ে প্রশ্ন করলে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘ফেসবুকে সিনেমার হিরোর কাঁদার একটি ভিডিও আমিও দেখেছি। কসম কেটে তিনি বলেছেন, এটা পাপমুক্ত ছবি।’ সোহান বলেন, ‘সিনেমা ভালো হলে এমনিতেই চলবে, তার জন্য ছবির প্রচারণায় কসম কেটে সেটিকে পাপমুক্ত বলাটা বোধগম্য নয়।’

এদিকে, মুক্তির পর এখনো পাস মার্ক পায়নি হেলেনা জাহাঙ্গীর অভিনীত ‘ভাইয়ার ‘। সিনেমাটি যে পাঁচটি হলে মুক্তি পেয়েছে, সব জায়গার ব্যবসাই খুব খারাপ। হলমালিকদের মাথায় হাত। হাতে গোনা যে কজন যাচ্ছেন সিনেমাটি দেখতে, হল থেকে বের হয়ে তারা খিস্তি দিচ্ছেন। বলছেন, গল্প, অভিনয়শিল্পী এবং অভিনয়- সবকিছুই খুব নিম্নমানের এ সিনেমার।

রকিবুল আলম রকিব পরিচালিত এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল মিয়া। এছাড়া আছেন এলিনা শাম্মী, জারা, হেলেনা জাহাঙ্গীর। অনেকে বলছেন, শুধু অভিনয় নয়, এ সিনেমা বানাতে নাকি টাকাও ঢেলেছেন নানা বিতর্ক সৃষ্টি করা হেলেনা জাহাঙ্গীর। প্রযোজক হিসেবে সামনে রেখেছেন ফখরুল হোসেন নামে একজনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে ৮ মাস, যে বিশেষ মিশনে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন

হেলেনা জাহাঙ্গীর অভিনীত সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে

আপডেট সময় ১০:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২