ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরে হুমকিতে বিশ্ব: পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরে ইউরোপসহ পুরো বিশ্ব হুমকির মুখে পড়েছে জীবন ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ( ৭ সেপ্টেম্বর) রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক সম্মেলনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি পশ্চিমের নিষেধাজ্ঞার জ্বরের কথা বলছি। যারা অন্য দেশের ওপর নিজেদের মডেল চাপিয়ে দেওয়ার, তাদের সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করার ও তাদের ইচ্ছার বশবর্তী করার মতো নির্লজ্জ এবং আক্রমণাত্মক প্রচেষ্টা চালায়।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা ইউরোপীয়দের জীবনযাত্রার মানকে বলি দিচ্ছে। আর দরিদ্র দেশগুলো খাদ্যের অভাবে ভুগছে। ইউক্রেনের শস্য নিয়ে দরিদ্র দেশগুলোকে ঠকাচ্ছে ইউরোপ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সমুদ্র বন্দরগুলো রুশ বাহিনী দ্বারা অবরুদ্ধ ছিল। কিন্তু আগস্টের শুরুতে রপ্তানি পুনরায় শুরু হওয়ার পর ইউক্রেন থেকে শস্যবাহী দুটি জাহাজ আফ্রিকার উদ্দেশে ইউক্রেন ছেড়েছে।

এদিকে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়। এর প্রতিক্রিয়ায় এরইমধ্যে রাশিয়া নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। ইউরোপের দেশগুলো গ্যাস ও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এ নির্ভরতা থেকে সরে আসার উপায় খুঁজছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরে হুমকিতে বিশ্ব: পুতিন

আপডেট সময় ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২