ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

ছাত্রলীগ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে রাজনীতি ছাড়বেন এমপি বাবু!

আকাশ জাতীয় ডেস্ক: 

ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট হাতে নেয়নি বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনো স্মোক করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।

তিনি আরও বলেছেন, ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দুয়েকটি ঘটনা গোনায় ধরার মত না। শত্রুরা সবসময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

নজরুল ইসলাম বাবু এমপি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।

তিনি আরও বলেন, যে ছাত্রলীগ আমাকে মানুষ করেছে স্লোগান শিখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছেন। আপনারা আজ এই আড়াইহাজারে এসেছেন। আজ ছাত্রলীগে বাধভাঙা জোয়ার এসেছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

ছাত্রলীগ সিগারেট হাতে নিয়েছে দেখাতে পারলে রাজনীতি ছাড়বেন এমপি বাবু!

আপডেট সময় ১১:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২