ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

প্রেমের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় তরুণীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রেমের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় অভিমানে দিলরুবা খাতুন (২৮) নামে এক তরুণী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন।

নিহত দিলরুবা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানার বনেশ্বর গ্রামের সাইদুর রহমানের মেয়ে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার নেজামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মৃত দিলরুবা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুরে একটি এনজিও’র মহিলা মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নেজামপুর গ্রামের আব্দুল মালেকের বাড়ির উপরতলায় অন্যান্য এনজিও’র নারী কর্মীদের সাথে ভাড়া থাকতেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দিলরুবা খাতুনকে প্রেমের অভিযোগে গতকাল সোমবার এরিয়া ম্যানেজার নুরজাহান স্বাক্ষরিত চিঠিতে বরখাস্ত করা হয়।

তিনি আরও জানান, বরখাস্তের ওই চিঠির নিচে দিলরুবা সুইসাইড নোট লিখে গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার জীবনটা নষ্ট করে দিল এরিয়া মেডাম আর জোনাল স্যার। আমি কোন ছেলের সাথে প্রেম করি না, কারো সাথে কোন সম্পর্ক নেই। আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিলো। আমি মারা গেলে এরিয়া মেডাম আর জোনাল স্যার দায়ী থাকবে।’

এই কারণে ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন বলেও জানান ওসি।

এ বিষয়ে ওই এনজিও নেজামপুর শাখা ব্যবস্থাপক মুঞ্জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এমনকি মাঠকর্মী দিলরুবাকে বরখাস্তের কারণও জানাতে চাননি তিনি।

এদিকে, ময়নাতদন্তের পর আজ মঙ্গলবার বিকেলে পরিবারের কাছ তার লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

প্রেমের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২