ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা নিউ মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এর যৌথ নেতৃত্বে দেন।

দক্ষিণের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ‘মার্কেটে আগত ক্রেতা সাধারণ যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও নতুন করে অবৈধ আর কোনও দোকান-পাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে এ সময় মাইকিং করা এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তা দেওয়া হয়।’

এ সময় অবৈধভাবে দোকান নির্মাণ করার দায়ে ১০টি দোকানকে ১০টি মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এই জরিমানা আদায় করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

আপডেট সময় ০৮:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২