ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ফের বলাৎকার, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় ছিন্নমূল ও দরিদ্র পরিবারের তিন শিশুকে বলাৎকার করা হয়েছে। বলাৎকারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমদেরকে সংরক্ষিত ভিডিওর ভয় দেখিয়ে পুনরায় বলাৎকার করতো সে। গ্রেফতার যুবক সুমন মিয়া(৩৬) কুমিল্লা দেবিদ্বার উপজেলার ছেচড়াপুকুরিয়া গ্রামের বাসিন্দা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

মেজর সাকিব জানান, ৪ আগস্ট একজন লোক এসে অভিযোগ করেন কুমিল্লা রানীরবাজার বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত তিন শিশুকে বলাৎকার করে ওই ফ্যাক্টরিতে কর্মরত সুমন মিয়া। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে প্রায় ২ বছর যাবৎ বিসিক শিল্পনগরীর একটি বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত আছে।

অল্প বয়স্ক ছেলেদের বলাৎকার তার এক ধরনের নেশায় পরিণত হয়েছে। সে বিভিন্ন সময়ে অল্প বয়স্ক ছেলেদের উক্ত বিস্কুট ফ্যাক্টরিতে কাজের জন্য নিয়ে আসতো। পরবর্তীতে তাদের সাথে মামা-ভাগ্নের সম্পর্ক তৈরি করে তাদেরকে বিভিন্ন সময় ভাড়া বাসায় নিয়ে ভয় দেখিয়ে বলাৎকার করতো। তা ভিডিও ধারণ করে রাখত। বলাৎকারের ছবি ও ভিডিও নিজের মোবাইলফোনে সংরক্ষণ করে রাখে। এই ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়। পরবর্তীতে বিভিন্ন সময় ভিকটিমদেরকে সংরক্ষিত ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পুনরায় বলাৎকার করে। সে আরো স্বীকার করে যে, রেলস্টেশন ও বাস স্টেশনের ছিন্নমূল অল্প বয়সী ছেলেদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে বলাৎকার করতো। পরবর্তীতে গ্রেফতার আসামির মোবাইল ফোন পর্যালোচনা করে তার মোবাইলে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। যা সে মেসেঞ্জার গ্রুপে আপলোড করতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ফের বলাৎকার, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৭:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২