ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডায় সিরিজ ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

দেশটির মধ্যাঞ্চলীয় দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে স্থানীয় সময় রোববার ভোর থেকে এ তাণ্ডব শুরু করে দুই সন্ত্রাসী।

পুলিশ দুই ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই ঘাতকের নাম ডেমিন সেনডারসন (৩১) ও মাইলস সেনডারসন (৩০)। তবে তারা সম্পর্কে দুই সহোদর কিনা তা জানতে পারেনি পুলিশ।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সিরিজ এ ছুরি হামলাগুলো ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

টুইটারে তিনি লেখেন— ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমি তাদের সমবেদনা জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, এ দুই ব্যক্তিকে সর্বশেষ প্রাদেশিক রাজধানী রেজিনাতে একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে।

হামলার পর সাসকাচোয়ানের পুলিশ প্রদেশজুড়ে বিপজ্জনক ব্যক্তিদের সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। পরে প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবার কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেয়।

এ ছাড়া আড়াই হাজার জনসংখ্যার জেমস স্মিথ ক্রি নেশন অঞ্চলেও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০

আপডেট সময় ১২:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২