ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইডেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শনিবার এক সমাবেশে প্রেসিডেন্টকে পাল্টা আক্রমণ করে এ কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্স ও আরব নিউজের।

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে বাইডেন ট্রাম্পকে কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন।

বাইডেন বলেছিলেন, ট্রাম্প ও তার উগ্র সমর্থকরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।

গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছিল এফবিআই।পেনসিলভানিয়ার সমাবেশে সেই অভিযানের নিন্দা জানান ট্রাম্প।

৮ আগস্টের ওই অভিযানের পর এই প্রথম ট্রাম্প জনসমক্ষে এলেন। ট্রাম্প বলেন, তার বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা।

ট্রাম্প সতর্ক করে বলেন, এ ঘটনা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা কেউ কখনো দেখেনি।

ট্রাম্প তার বাড়িতে তল্লাশি চালানোর ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রশাসনের মাধ্যমে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহার হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ফিলাডেলফিয়ায় সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’: ট্রাম্প

আপডেট সময় ০১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২