ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমির বিরোধের জেরে বাবার কবর ভাঙলেন ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার তালতলী উপজেলায় ভাই-বোনদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে বাবার কবরে ভাঙচুর চালালেন ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) এমন এক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বরগুনার তালতলীর মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার নসু হাওলাদার মারা যান। মৃত্যুর পর তার জমিজমার মালিক হন সাত ছেলে মেয়ে। তবে ওই জমি নিয়ে বড় ভাই আলম হাওলাদারের সঙ্গে অন্য ভাই-বোনদের বিরোধ চলে আসছে।

স্থানীয়রা আরও জানান, নিয়ম অনুযায়ী সব ভাই-বোনদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা। কিন্তু বড় ভাই আলম তাতে রাজি হননি। স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে ভিটে-বাড়ির জমি ভাগ করে দেওয়া হয়েছিল। ওই সময় বড় ভাই আলমের আপত্তির কারণে কৃষি জমি ভাগ করে দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে বিভিন্ন সময় জমি ভোগ দখল নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে বিরোধ চলে আসছে।

এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যার দিকে মেজো বোন পারুলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমের। পরে ক্ষিপ্ত হয়ে তিনি তার বাবার কবর ভাঙচুর করেন।

এ বিষয়ে আলম হাওলাদারের মেজো বোন পারুল বলেন, আমি বাবার সম্পত্তির ভাগ চাইতে গেলে ভাই আলম আমাকে লাথি মেরে ফেলে দেন। বাবা কেন বেশি সন্তান জন্ম দিলো এ অপরাধে বাবার কবরে জুতা দিয়ে পেটান। পরে বড় হাতুড়ি দিয়ে কবরটি ভাঙচুর করেন। আমরা এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত আলম হাওলাদার বলেন, জমিজমা নিয়ে আদালতে আমাদের মামলা চলছে। রাগে বাবার কবর ভেঙেছি। তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জমির বিরোধের জেরে বাবার কবর ভাঙলেন ছেলে

আপডেট সময় ০৯:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২