ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিলি বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি, কমছে দাম

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে দাম।

শনিবার (৩ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান, পেঁয়াজের পাইকারী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি পেঁয়াজের দাম বেশি হওয়ায় ভারত থেকে আমদানি বেড়েছে।

এদিন হিলি স্থলবন্দরের কয়েকজন পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানান, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৫ থেকে ১৮ টাকা কেজি। গত ৩ দিন আগে এই পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৯ থেকে ২৪ টাকা কেজি। ৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা কমেছে।

হিলি আমদানি-রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আগের চেয়ে হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। ব্যবসায়ীরা প্রতিদিনই হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছেন। আশা করছি এভাবে আমদানি হলে পেঁয়াজের দাম আরও কমবে।

এ বিষয়ে পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন জানান, কয়েকদিন আগেও হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি হতো। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৩৪ ট্রাকে প্রায় ৬৮০ মে. টন পেঁয়াজ আমদানি হয়েছে। পোর্ট কর্তৃপক্ষ আমদানি ও রফতানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিলি বন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি, কমছে দাম

আপডেট সময় ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২