ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় স্থানীয় একজন পরিবহন শ্রমিকও ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. আরিফ। আহত পরিবহন শ্রমিকের নাম মো. ডালিম। ১ সেপ্টেম্বর সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। ডালিমকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডালিমকে বাচাঁতে এসেই পুলিশ নিহত হয়েছেন।

ভৈরব থানা সূত্রে জানা গেছে, ডালিম ছিনতাইয়ের শিকার হলে ওই সময় সেখানে দায়িত্ব পালনে থাকা কনস্টেবল আরিফ ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে ছিনতাইকারীকে ধরে ফেললে ছিনতাইকারী আরিফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাতে ডালিমও আহত হন।

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। ডালিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ছিনতাইকারীদের ধরতে আশপাশে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট সময় ১২:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭