ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, তালেবান নেতা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি জানিয়েছেন, জুমার নামাজ আদায় করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে গুজার্গ মসজিদে যাচ্ছিলেন মুজিব রহমান আনসারি।

সূত্র বলছে, তখনই তার ওপর বোমা ছোঁড়া হয়। এতে মুজিব ও তার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।

গত জুনে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে মুজিব রহমান আনসারি তালেবানের পক্ষে শক্তিশালী বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া যারা তালেবান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের সমালোচনা করেছিলেন তিনি।

এর আগেও মসজিদে হামলা হয়েছিল। সেগুলোর দায় স্বীকার করেছিল আইএসআইএল। হেরাতের যে মসজিদে তালেবান নেতা যাচ্ছিলেন সেটি একটি সুন্নি মসজিদ। তালেবান সুন্নিপন্থি দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, তালেবান নেতা নিহত

আপডেট সময় ০৫:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২