ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জন্মদিনের পার্টি নিয়ে কটূক্তির জবাবে যা বললেন শ্রীলেখা

আকাশ বিনোদন ডেস্ক :

জন্মদিনেও শান্তি নেই টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। ২৪ ঘণ্টাও কাটেনি ৫০-এ পা দিয়েছেন তিনি। মঙ্গলবার কাছের মানুষদের নিয়ে চুটিয়ে উদযাপনও করেছেন অভিনেত্রী। সোমবার রাত থেকে শুরু হয়েছে খাওয়া-দাওয়া, নাচ-গান, হই-হুল্লোড়। জন্মদিন উদযাপনের সেই মুহূর্তগুলো নেটমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন নায়িকা। ব্যস যে-ই না ছবি শেয়ার করা, সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে শুরু হয় কটাক্ষের বন্যা।

জন্মদিনে ‘টাকিলা শট’ খাওয়ার ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী। তা দেখেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। আর তা দেখেই রেগে আগুন শ্রীলেখা। লিখলেন, “আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসি’র ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি … খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।”

জন্মদিনের আনন্দের মাঝে হঠাৎ এমন মন্তব্য বেশ ছন্দপতন করে। এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদযাপন করিনি। ভাল, আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভাল। আমার কিছু যায়-আসে না।” আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান শ্রীলেখা। খুব শিগগিরই শুরু করবেন তার পরবর্তী ছবির কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনে এভারেস্টে উঠছে বিষধর সাপ, আতঙ্কে পর্বতারোহীরা

জন্মদিনের পার্টি নিয়ে কটূক্তির জবাবে যা বললেন শ্রীলেখা

আপডেট সময় ১১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২