ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩

নির্বাচন সংক্রান্ত আইন বাংলায় প্রণয়নের প্রস্তাব খেলাফত মজলিসের

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন সংক্রান্ত সব আইন বাংলায় প্রণয়নের প্রস্তাব করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত সংলাপে দলের পক্ষ থেকে এই প্রস্তাব করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। দলের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ’র নেতৃত্বে ১৫ জন সদস্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির সঙ্গে সংলাপে দলের নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ, দেশদ্রোহী, কালো টাকার মালিক, ঋণখেলাপীর সঙ্গে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, ভোটকেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা, ইভিএম ব্যবহার না করা, প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার মধ্যে রাখা, নির্বাচনী ব্যয় ১০ লাখ টাকার মধ্যে আনা, সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও লাইসেন্সকৃত সকল অস্ত্র জমা নেয়া, প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করার প্রস্তাব করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। এরই ধারবাহিকতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন এ পর্যন্ত ২০টি দলের সঙ্গে সংলাপে বসেছে।

আগামী ৪ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে সংলাপে বসবে কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নির্বাচন সংক্রান্ত আইন বাংলায় প্রণয়নের প্রস্তাব খেলাফত মজলিসের

আপডেট সময় ১২:০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭