ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু, আহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম ভদু (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরো দুজন আহত হয়েছেন।

নিহত শরিফুল উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাওলানাপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে ওহিদুর রহমান (৩৫) ও একই ইউনিয়নের মড়লপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বাবু।

স্থানীয়রা জানান, শিংনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে বেশ কয়েকজন গরু আনতে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে দেখে গুলি ছুড়ে। এতে ভদু নামের একজন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো দুজন।

মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুজন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়েছে। তবে নিহত বক্তির লাশের এখনো সন্ধান পাওয়া যায়নি।’

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ‘শিংনগর সীমান্তের বিষয় শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ এলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিজিবির পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু, আহত ২

আপডেট সময় ০১:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২