ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অচলাবস্থার নিরসন না হলে পদত্যাগের হুমকি ইরাকের প্রধানমন্ত্রীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পদত্যাগের হুমকি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজিমি। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক অচলাবস্থার যদি অবসান না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন।

গতকাল মঙ্গলবার কাজিমি বলেন, “দেশের রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিবাদে তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতার বাইরের খেলোয়াড়েরা কপটতার আশ্রয় নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইরাকে রাজনৈতিক অচলাবস্থার কারণে নতুন নির্বাচন হওয়ার নয় মাস পরে এসেও সরকার গঠন করা যায়নি।
প্রধানমন্ত্রী মোস্তফা কাজিমি জানিয়েছেন, গত দুই দিনের সংঘর্ষে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার উৎস খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেছেন, আমরা আশা করেছিলাম অস্ত্র দিয়ে নয় বরং শান্তিপূর্ণ প্রতিবাদ হবে।”

ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সাদর গত সোমবার ঘোষণা দেন যে, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এবং সংগঠনের কার্যালয় বন্ধ করে দিচ্ছেন। তার এই ঘোষণার পর ইরাকজুড়ে প্রচণ্ড রকমের সহিংসতা ছড়িয়ে পড়ে।

মুক্তাদা সাদরের সমর্থকরা ইরাকজুড়ে বিক্ষোভ শুরু করে এবং রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপন এবং দপ্তরগুলোতে ঢুকে দখলদারিত্ব কায়েম করে। এ পরিস্থিতিতে ইরাকের সামরিক বাহিনী সারা দেশে কারফিউ ঘোষণা করে। কিন্তু রাতভর সংঘর্ষ অব্যাহত থাকে।

দুই দিনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং ৭০০ আহত হয়েছে। বাগদাদ গত তিন বছর তুলনামূলক শান্ত থাকার পর এই অস্থিরতা তৈরি হয়। তবে মুক্তাদা আল-সাদর তার সমর্থকদের সহিংসতা এক ঘণ্টার মধ্যে বন্ধ করার জন্য আল্টিমেটাম দেয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অচলাবস্থার নিরসন না হলে পদত্যাগের হুমকি ইরাকের প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২