ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীর সঙ্গে রাগ করে একমাস ধরে তালগাছে বসবাস!

আকাশ নিউজ ডেস্ক:  

দাম্পত্য জীবনের কখনো ঝগড়া হয়নি এমন দম্পত্তি খুঁজে পাওয়া দুষ্কর। তবে দাম্পত্য কলহের পর স্ত্রী বাপের বাড়ি চলে গেলেও, পিতৃপ্রধান সামজে স্বামী বেচারার তো বাপের বাড়ি যাওয়ার সুযোগ খুব একটা নেই। তাই রাগ করেই গাছের মাথাই ঠাঁই নিয়েছেন এক ব্যক্তি। তাও একদিন, দুদিন নয়, এক মাস ধরে ৮০ ফুট উঁচু তালগাছেই থাকছেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশের মউয়ের কোপাগঞ্জে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো রাম প্রভাসের (৪২)। দাম্পত্য কলহ চরম আকার নিলে বাধ্য হয়ে একদিন তাল গাছের মাথায় চড়ে বসেন তিনি। প্রায় মাসখানেক ধরে সেখানেই দিন রাত কাটছে তার। দড়ির সাহায্যে তালগাছের মাথায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও পানি।

অবশ্য গ্রামবাসীরা ৪০ ফুট লম্বা তালগাছে রাম প্রভাসের জীবনযাপনে মোটও সন্তুষ্ট নয়। এহেন কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার জন্য একটি ঝুঁকি বলে অভিযোগ করেছেন তারা।

এ ব্যাপারে স্থানীয়রা বলেন, মানুষজন তাদের বাড়িতে কী করছে তা তিনি দেখতে থাকেন। তাদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে গ্রামের অনেক নারী এসে আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা এসে ভিডিও করে চলে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর সঙ্গে রাগ করে একমাস ধরে তালগাছে বসবাস!

আপডেট সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২