ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজিরা দিয়ে নগ্ন ছবির বিষয়ে যা বললেন রণবীর

আকাশ বিনোদন ডেস্ক : 

‘পেপার ম্যাগাজিন’র জন্য নগ্ন ফটোশুট করে সমালোচিত হয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নারীবাদী সংগঠনসহ অনেকেই অভিযোগের আঙুল তুলেছিল তার দিকে।

শুধু তাই নয়, এই অভিনেতার নামে একাধিক মামলা হয়েছিল।

এ ঘটনায় রণবীরের খোঁজে পুলিশ তার বাসায় গিয়েছিল এবং সমন পাঠিয়েছিল। কিন্তু সে সময় পেশাগত কাজের কারণে বাইরে থাকায় পুলিশের সঙ্গে দেখা হয়নি রণবীরের। ওই সময় অভিনেতা দুই সপ্তাহের মতো সময় চেয়েছিলেন। তবে তার আগেই থানায় হাজিরা দিলেন তিনি।

সোমবার (২৯ আগস্ট) চেম্বুর পুলিশ স্টেশনে হাজিরা দিয়েছেন রণবীর। সেখানে রণবীরের যে নগ্ন ফটোশুট নিয়ে ‘বিতর্ক’, তা নিয়ে রণবীরের বক্তব্য অবাক করেছে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রণবীর পুলিশকে জানিয়েছেন, তিনি সামাজিকমাধ্যমে তার নগ্ন ফটোশুটের ছবি পোস্ট করেননি। এ ব্যাপারে তিনি কিছু জানতেন না। এমনকি রণবীর বলেছেন, তার ধারণা ছিল না এই ফটোশুটের কারণে তাকে এত বেশি ঝামেলা পোহাতে হবে।

এক স্বেচ্ছাসেবী সংগঠন আর মুম্বাইয়ের এক নারী আইনজীবী রণবীরের নগ্ন ফটোশুটের বিরুদ্ধে অভিযোগ এনে চেম্বুর পুলিশ স্টেশনে আলাদা আলাদা মামলা করেছেন।

তাদের অভিযোগ, রণবীর অশ্লীল বিষয়বস্তু বিক্রি করেছেন আর নারীদের অপমান করেছেন। এই এফআইআরের ভিত্তিতে মুম্বাই পুলিশ ২২ আগস্ট তাদের সামনে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল রণবীরকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাজিরা দিয়ে নগ্ন ছবির বিষয়ে যা বললেন রণবীর

আপডেট সময় ১০:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২