ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজকে ইঙ্গিত করে যে পোস্ট দিলেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক : 

মাতৃত্বের সুখানুভূতি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রাজপুত্র রাজ্যকে ঘিরেই এখন সময় কাটছে রাজ-পরীমনি দম্পতির।

মাতৃত্ব যে তিনি এনজয় করেছেন সেটি একটি পোস্টে বুঝিয়ে দিয়েছেন। নিজের গর্ভাবস্থার দিনগুলো মিস করছেন বলে জানিয়েছেন ঢালিউড নায়িকা।

রাতে ফেসবুক পরীমনি লিখেছেন, ‘আমি আমার গর্ভাবস্থার দিনগুলো খুব মিস করছি। পেটের মধ্যে কেউ নড়ে না, আমার ভাল্লাগে না।’ সেই পোস্টের নিচে স্বামী অভিনেতা শরিফুল রাজকে মেনশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, কথাগুলো তাকেই বলছেন!

সেখানে রাজ এসে মন্তব্য করেছেন, ‘তোমাকে মনে পড়ছে পরী।’

পোস্টের নিচে পরীমনির বন্ধু-শুভাকাঙক্ষীও কমেন্ট করেছেন। তারা নায়িকার মাতৃত্বের অনুভূতির প্রতি ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। তাকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঢালিউড দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজকে ইঙ্গিত করে যে পোস্ট দিলেন পরীমনি

আপডেট সময় ১০:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২