ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাফেজ-মাদ্রাসা শিক্ষকদের মানোন্নয়নে মারকাজুত তাহফিজের প্রশিক্ষণ কোর্স

আকাশ জাতীয় ডেস্ক:  

পবিত্র কুরআনের হাফেজ, ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মানোন্নয়নে দুই মেয়াদে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ।

১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ও ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী সাইনবোর্ডের তাহফিজ ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলে এসব কোর্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক হাফেজ গড়ার দক্ষ শিক্ষক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী।

তাহফিজ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কোর্সটি শুরু হয়ে মাসব্যাপী ও ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী চলবে। এতে দেশের যে কোন জেলা থেকে ইমাম, মুয়াজ্জিন হাফেজ, গায়রে হাফেজসহ সর্বস্তরের মানুষের কুরআন সহীহ শুদ্ধ করার ব্যবস্থা রয়েছে।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও কোর্সটি করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদন করা হবে এবং যোগ্যদের কর্মস্থলেরও ব্যবস্থা করে দেওয়া হবে।

দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, শিক্ষকতা শুরুর আগে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া উচিত। এতে ছাত্রদের সহজে পড়ানোর কৌশল রপ্ত হয়। পাশাপাশি যারা প্রশিক্ষণ করান, তাদের শিক্ষক জীবনের অভিজ্ঞতার গল্প থেকে শিক্ষা নেওয়া যায়।

তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষকের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ কারণেই মূলত আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ কোর্সকে সব ধরনের শিক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাফেজ-মাদ্রাসা শিক্ষকদের মানোন্নয়নে মারকাজুত তাহফিজের প্রশিক্ষণ কোর্স

আপডেট সময় ১০:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২