ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর প্রযোজনা করবো না, শুধু অভিনয় করবো: অনন্ত জলিল

আকাশ বিনোদন ডেস্ক : 

গত ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘দিন; দ্য ডে’ ছবিটি নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। ছবিটির বাজেট নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। ছবিটির বাজেট নিয়ে পরিচালক ও অনন্ত জলিল পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। অনন্ত জলিলের বেশিরভাগ ছবিই তার প্রযোজিত এবং তাতে নায়িকা হিসেবে কাজ করেন তার স্ত্রী বর্ষা। এবার অনন্ত জলিল বলেছেন, তিনি চলচ্চিত্র প্রযোজনা থেকে সরে আসবেন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন, ‌‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বাইরের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা করব। আমার ব্যানারের বাইরের সিনেমা করব। ইন্ডাস্ট্রির সিনেমা করব। এখন আর প্রযোজনা করব না, শুধু অভিনয় করব। যেটা আমি কখনোই করতে চাইনি। প্রযোজক-পরিচালক স্ক্রিপ্ট নিয়ে আমার কাছে আসলে পছন্দ হলে কাজ করব’।

অনন্ত বলেন, ‘আমার মনে হয় উনারা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখে। তারা মনে করে আমি ইন্ডাস্ট্রির কেউ না। প্রযোজনা থেকে সরে এসে অভিনয় করলে হয়তো তারা আমাকে আপন মনে করবেন’।

অনন্ত জানান, তিনি চরিত্র হয়ে উঠতে গ্রুমিং করবেন। সামনে ‘নেত্রী-দ্য লিডার’র শুটিং করবেন অনন্ত। ছবিটিতে অভিনয়ের আগে গ্রুমিং করতে চান তিনি।

স্ত্রী বর্ষার সঙ্গেই সব ছবিতে অভিনয় করবেন কী না এমন প্রশ্নে অনন্ত বলেন, ‘সেটা তো অবশ্যই করবো। তবে তার সাথে অন্য নায়িকা থাকতে পারে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আর প্রযোজনা করবো না, শুধু অভিনয় করবো: অনন্ত জলিল

আপডেট সময় ১০:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২