ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিয়া নেতার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণার পর বাগদাদে কারফিউ জারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের যৌথ অভিযানিক কমান্ড রাজধানী বাগদাদে কারফিউ ঘোষণা করেছে। প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে তার সমর্থকরা প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালান। এরপর দেশটির যৌথকমান্ড এই ঘোষণা দিল।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, মাসব্যাপী রাজনৈতিক সংকটের পর ইরাকের রাজনীতিতে ফের নতুন উদ্বেগের সৃষ্টি হবে।

সোমবার টুইটারে এক বার্তায় মুক্তাদা আল সদর লেখেন, রাজনীতি থেকে আমি নিজেকে চূড়ান্তভাবে প্রত্যাহারের ঘোষণা দিলাম।
রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় আল সদর, তার রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে লেখেন– তার সংস্কারের ডাকে সাড়া মেলেনি।

তার আগে শনিবার মুক্তাদা আল সদর সমস্যা সমাধানে দেশের রাজনৈতিক দলগুলোকে পদত্যাগ করে নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানান। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের হানা দেওয়ার পর থেকে যেসব দল ও ব্যক্তিবর্গ দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে সেসব দল ও ব্যক্তিবর্গের নির্মূল দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিয়া নেতার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণার পর বাগদাদে কারফিউ জারি

আপডেট সময় ০৯:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২