ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমলো

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের বাজারে ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

লিটারে ৫ টাকা কমায় ডিজেল ও কেরোসিনের নতুন নির্ধারিত মূল্য হবে ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।
জ্বালানি তেলের দাম এক ধাক্কায় প্রায় দেড়গুণ বাড়ানোর ২৩ দিন পর দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে নসরুল হামিদ বলেন বলেন, ‌‘ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে কমানো হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ১২টা থেকেই তা কার্যকর হবে।’

মহামারীর পর ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কটকে কারণ দেখিয়ে গত ৫ আগস্ট সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। তাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫ শতাংশ বেড়ে হয় প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬ শতাংশ বেড়ে প্রতি লিটার ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম ৫১.৬৮ শতাংশ বেড়ে হয় ১৩৫ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমলো

আপডেট সময় ০৭:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২