ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন শিয়া নেতা সদর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের প্রখ্যাত শিয়া নেতা মুক্তাদা আল সদর দেশের রাজনীতি থেকে নিজেকে ‘সম্পূর্ণ প্রত্যাহার’ করে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জনপ্রিয় শিয়া নেতার এই ঘোষণা, ইরাকের রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন জ্বালাতে পারে।

সোমবার টুইটারে এক বার্তায় মুক্তাদা আল সদর লেখেন, রাজনীতি থেকে আমি নিজেকে চূড়ান্তভাবে প্রত্যাহারের ঘোষণা দিলাম।
রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় আল সদর, তার রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে লেখেন– তার সংস্কারের ডাকে সাড়া মেলেনি।

বিগত কয়েক মাস যাবত সদরের সমর্থকরা তার নির্দেশে ইরাকের সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। জুলাইয়ের শেষ নাগাদ তারা সংসদ ভবনের পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন। নেতার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণায় তারা সোমবার পুনরায় সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন।

গত বছরের অক্টোবরে ইরাকের জাতীয় নির্বাচনে আল সদরের সমর্থকরা অধিকাংশ আসনে জয় লাভ করেন। তবে তারা সরকার গঠনে ব্যর্থ হন। সদরের সংসদীয় জোট জুনে তার নির্দেশে পদত্যাগ করে।

সংসদ ভেঙে দেওয়া হবে কিনা তা নিয়ে ইরাকের সুপ্রিম কোর্ট আগামীকাল বৈঠকে বসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরাকের রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন শিয়া নেতা সদর

আপডেট সময় ০৬:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২