ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বাহুবলে দেড় বছরের শিশুকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তোমা আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফয়জাবাদ এলাকার একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তোমা ওই গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের মেয়ে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফয়জাবাদ এলাকার একটি লেবু বাগান থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির মরদেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি নিশ্চিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে বলেও জানান ওসি রকিবুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বাহুবলে দেড় বছরের শিশুকে হত্যা

আপডেট সময় ১১:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২