ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

ইডাব্লিউপিডির নথি ব্যবস্থাপনায় প্রযুক্তি সহায়তা দেবে টেকওয়ান গ্লোবাল

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (ইডাব্লিউপিডি) গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তা দিতে চুক্তি সই হয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেকওয়ান গ্লোবাল লিমিটেডের সঙ্গে।

রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে এই চুক্তিতে স্বাক্ষর করেন ইডাব্লিউপিডির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (ল্যান্ড) লিয়াকত হোসেন এবং টেক ওয়ানের মহাব্যবস্থাপক সেলভিজায়া রেমন।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ব্যবস্থাপনার বিকাশে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্বপ্ন বাস্তবায়নে ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের দিক নির্দেশনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই চুক্তির ফলে টেকওয়ান গ্লোবাল ইডাব্লিউপিডির ডকুমেন্ট ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশন করবে।

এতে গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ, সহজে খুঁজে বের করাসহ নথি হারানোর সম্ভাবনা কমে আসবে। এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বিজি ডকস-এর মাধ্যমে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ইডাব্লিউপিডির উপব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার ভৌমিক, নির্বাহী পরিচালক (ল্যান্ড) নাজমুল আলম ভূইয়া, বসুন্ধরা গ্রুপের সিআইও সিফাত জাহান নূর, বিজিআইটির প্রকল্প ব্যবস্থাপক রাজাউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডাব্লিউপিডির নথি ব্যবস্থাপনায় প্রযুক্তি সহায়তা দেবে টেকওয়ান গ্লোবাল

আপডেট সময় ১২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২