ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাঁচায় ভরে ইউক্রেনীয় বন্দীদের বিচার করতে যাচ্ছে রাশিয়া?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

বন্দরনগরী মারিউপোলে আটক হওয়া ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের খাঁচায় ভরে বিচারের পরিকল্পনা করছে রাশিয়া। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই তথ্য সামনে এনেছে। সংস্থাটি বলছে, রাশিয়ার এমন পরিকল্পনার সংবাদে তারা উদ্বিগ্ন।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থাও সম্প্রতি জানিয়েছে, ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের গণবিচারের পরিকল্পনা করছে রাশিয়া।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের মারিউপোল শহরের কনসার্ট হলে ধাতব খাঁচা তৈরি করা হয়েছে বলে প্রমাণ রয়েছে। কার্যত যুদ্ধবন্দীদের বিচারের সময় আটক রাখতে এটি তৈরি করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এই ধরনের পরিকল্পনা ‘গ্রহণযোগ্য নয়’ ও ‘অপমানজনক’।

মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে রাভিনা শামদাসানি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী- শুধুমাত্র যুদ্ধবন্দীদের বিচারের জন্য আদালত স্থাপন নিষিদ্ধ। এটি যুদ্ধবন্দীকে ইচ্ছাকৃতভাবে ন্যায্য ও নিয়মিত বিচারের অধিকার থেকে বঞ্চিত করে।

এটা যুদ্ধাপরাধের সমান উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধবন্দীদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হলে তারা ন্যায্য বিচার পাবে না বলে জাতিসংঘ উদ্বিগ্ন।

তবে রাশিয়া এখন পর্যন্ত এটা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খাঁচায় ভরে ইউক্রেনীয় বন্দীদের বিচার করতে যাচ্ছে রাশিয়া?

আপডেট সময় ০৫:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২