ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

সিরাজগঞ্জে ব্যাগের ভেতর মিললো জীবিত নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক:   

সিরাজগঞ্জের কামারখন্দে রেলসেতুর পাশে পড়ে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আলোকদিয়ার রেলসেতু এলাকা থেকে পুলিশ ওই নবজাতক শিশু ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, আলোকদিয়া গ্রামের আসমা বেগম নামে এক নারী রেলসেতুর পাশে ব্যাগের মধ্যে থেকে একটি নবজাতক শিশুর কান্না শুনতে পায়। পরে সে এগিয়ে গিয়ে ব্যাগ খুলে শিশুটিকে জীবিত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশকে অবগত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী জানান, নবজাতক ওই শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকের জন্য দুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমনুল হক জানান, নবজাতক ওই শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। কিন্তু সে শঙ্কামুক্ত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

সিরাজগঞ্জে ব্যাগের ভেতর মিললো জীবিত নবজাতক

আপডেট সময় ০৫:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২