ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমির জেরে প্রতিপক্ষের হামলা, ছাত্রদল নেতা নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলার বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মহিন মীর (২৭) নামের এক যুবকের মত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আকবরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিন একই গ্রামের হাবিবুল্লাহ মীরের ছেলে। মহিন সাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব এবং ইউনিয়ন ছাত্রদলের বর্তমান কমিটির সহ-সভাপতি।

পরিবার সূত্র জানায়, রোববার বিকালে মহিন তাদের নিজস্ব জমিতে গেলে প্রতিপক্ষ মো. শামসুল হক মীরের সাথে কথা কাটাকাটি হয়। তাকে একা পেয়ে শামসুল হক মীরের বেয়াই ইউসুফ মীরের ছেলে মোরশেদ মীর ও নূরউদ্দিনসহ ৮-১০ অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হন মহিন।

পরিবারের লোকজন খবর পেয়ে মহিনকে উদ্ধারের জন্য আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এসময় তার ছোটভাই মো. নাজিমুদ্দিন, আবু সায়েদ ও তার মা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার রাত ৩টায় আহতদের মধ্যে মহিনের মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জমির জেরে প্রতিপক্ষের হামলা, ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় ১১:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২