ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প ইরানের একটি ‘বিচক্ষণ’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রেমপত্রসহ ধরা পড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

মায়ের হাতে প্রেমপত্রসহ ধরা পড়ার পর গালমন্দ খেয়ে অভিমানে শৈলী (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার আশ্রয়ণ প্রকল্প আদর্শ গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শৈলী ওই গ্রামের ছাইদুর রহমানের মেয়ে এবং আশ্রয়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খয়ের উদ্দিন জানান, রোববার বিকেলে শৈলীর হাতের মুঠোয় একটি চিঠি দেখতে পান তার মা সোনেকা। শৈলী চিঠিটি লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার মা ক্ষুব্ধ হয়ে তাকে খারাপ ভাষায় গাল-মন্দ করেন। এতে অভিমান করে শৈলী ওই রাতেই শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ শৈলী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শৈলীর পরিবার থেকে তার মা সোনেকা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ

প্রেমপত্রসহ ধরা পড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

আপডেট সময় ১০:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২