ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সত্যিই কি মা হতে যাচ্ছেন ক্যাটরিনা?

আকাশ বিনোদন ডেস্ক :

একের পর এক বলিউড অভিনেত্রী মা হচ্ছেন। গতকাল শনিবার পুত্র সন্তানের মা হয়েছেন সোনম কাপুর। এছাড়া বিপাশা বসু ও আলিয়া ভাটের মতো তারকাও আছেন তালিকায়। ইতোপূর্বে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তারা। এবার ভিকি-ক্যাটরিনাও একই ধরনের সংবাদ শিগগিরই দেবেন এমন ধারণা করা হচ্ছে।

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফকে গতকাল দেখা গেছে মুম্বাইয়ের একটি হাসপাতালে। ‘ভিক্যাট’-কে হাসপাতালে দেখামাত্রই শুরু হয়েছে নানা জল্পনা। তাদের ছবি দেখে অনুরাগীদের মন্তব্য- ‘আমরা নিশ্চিত, কোনো সুখবর আসতে চলেছে৷ মা হতে চলেছেন ক্যাট।’ এতে প্রশ্ন উঠেছে সত্যিই কি মা হতে যাচ্ছেন ক্যাটরিনা? যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ভিক্যাট।

কয়েক দিন আগেও ক্যাটরিনার গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। বিমানবন্দরে তাকে দেখতে পাওয়ার পরই সেই গুঞ্জন শুরু হয়েছিল। কোনও কোনও অতি উৎসাহী অনুরাগী তো ক্যাটরিনার ‘বেবি বাম্প’ও আবিষ্কার করে ফেলেছিলেন! তবে পরে জানা যায়, সবটাই ভিত্তিহীন।

উল্লেখ্য, সালমান খান, রণবীর কাপুরের মতো তারকার সঙ্গে প্রেম ছিল ক্যাটরিনার। তবে শেষ পর্যন্ত তিনি ভিকি কৌশলের গলায় মালা পরিয়েছেন। গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ে করেছেন ভিক্যাট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সত্যিই কি মা হতে যাচ্ছেন ক্যাটরিনা?

আপডেট সময় ১১:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২