ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফ্রিদির ইনজুরি ভারতের জন্য স্বস্তি: ওয়াকার ইউনুস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ আগেই দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি চোটের কারণে ছিটকে গেছেন।

শাহিন শাহ আফ্রিদির ইনজুরির খবর প্রকাশ হতেই ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান নিয়ে টিপ্পনি কেটেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।

ওয়াকার ইউনুস টুইটারে লেখেন- শাহিন শাহ আফ্রিদির ইনজুরি ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি। দুঃখের ব্যাপার যে, আমরা তাকে এবারের এশিয়া কাপে দেখতে পাব না। দ্রুত ফিট হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গতি, সুইং আর আগ্রাসনে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার শাহিন আফ্রিদি।

সেই ম্যাচে প্রথম ওভারেই ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন। আর নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলকে।

শুরুর সেই ধাক্কা সামলে আর বড় স্কোর গড়তে পারেনি ভারত। আফ্রিদির তৃতীয় শিকার হয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হন আফ্রিদি।

এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বড় অস্ত্র ছিল শাহিন আফ্রিদি। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফ্রিদির ইনজুরি ভারতের জন্য স্বস্তি: ওয়াকার ইউনুস

আপডেট সময় ০৭:৩২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২