ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডলার, ইউরো ও সুইফট থেকে দূরে সরে যাচ্ছে রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া বলেছে, দেশটি তার বৈদেশিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ ব্যবস্থায় ডলার ও ইউরোর মতো বৈদেশিক মুদ্রা এবং সুইফটের মতো লেনদেন ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছে।

এর কারণ হিসেবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিন বলেছেন, এসব পশ্চিমা মুদ্রা ও ব্যবস্থা স্বাধীনচেতা দেশগুলোর জন্য ক্রমেই ‘বিষাক্ত’ হয়ে উঠছে।

শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আরোপের পর তাৎক্ষণিকভাবে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে রুশ মুদ্রা রুবলের মারাত্মক পতন হলেও পরে রাশিয়ার এই মুদ্রা আগের তুলনায় অনেকে বেশি শক্তিশালী হয়।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্মিলিত পাশ্চাত্যের’ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চাপের বিরুদ্ধে, রাশিয়া ও তার অংশীদারদের মধ্যে স্থিতিশীল বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কের গ্যারান্টি দেওয়ার একমাত্র উপায় হল ‘বিষাক্ত’ হয়ে ওঠা মুদ্রাগুলোর ব্যবহার এড়িয়ে যাওয়া। রাশিয়া প্রাথমিকভাবে মার্কিন ডলার ও ইউরো এবং সুইফট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটনের তৈরি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা প্রমাণ করেছে এটি বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার জন্য অনুপযুক্ত এবং এটি কেবল একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে। রাশিয়া সুইফটের মতো একটি শক্তিশালী বিকল্প লেনদেন ব্যবস্থা চালু করতে যাচ্ছে জানিয়ে তাতে যোগ দেয়ার জন্য স্বাধীনচেতা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন পানকিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডলার, ইউরো ও সুইফট থেকে দূরে সরে যাচ্ছে রাশিয়া

আপডেট সময় ১২:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২