ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় বিপর্যয় ঘটতে পারে, হুঁশিয়ারি পুতিনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রুশ সেনা নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের ‘পদ্ধতিগত গোলাবর্ষণের’ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই গোলাবর্ষণের ফলে একটি বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে।

গতকাল শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় জাপোরিঝিয়া পরমাণু স্থাপনার কোনো ক্ষতি হলে বিশাল এলাকা জুড়ে পারমাণবিক তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়বে।

ক্রেমলিন জানিয়েছে, ওই টেলিফোনালাপে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত পরমাণু স্থাপনাটিতে স্বতন্ত্র পরিদর্শনের ব্যবস্থা করার আহ্বান জানান ম্যাকরন। তিনি বলেন, জাপোরিঝিয়া পরমাণু স্থাপনার বাস্তব পরিস্থিতি কি তা দেখার জন্য অবিলম্বে সেখানে আইএইএ’র পরিদর্শক পাঠাতে হবে।

ক্রেমলিন বলেছে, এ ব্যাপারে আইএইএ’র পরিদর্শকদের সম্ভাব্য সবরকম সহযোগিতা দিতে প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তুতি ঘোষণা করেন। এ বিষয়ে রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্টরা আগামী কয়েকদিনের মধ্যে আবার টেলিফোনে কথা বলতে সম্মত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাপোরিঝিয়া পরমাণু স্থাপনায় বিপর্যয় ঘটতে পারে, হুঁশিয়ারি পুতিনের

আপডেট সময় ১০:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২