ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনুষত্বের ওপর কোনো ধর্ম হয় না: নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক : 

জন্মাষ্টমীর আগের দিন বসুরহাট কচুয়া লোকনাথ ধামে গিয়েছিলেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। লোকনাথ মূর্তির মাথায় জল ঢেলে পূজা দিয়েছেন তিনি।

দুপুর ৩টার দিকে বসুরহাট মাটিয়া থানার অন্তর্গত কচুয়া লোকনাথ ধামে আসেন নুসরাত জাহান।

লক্ষাধিক ভক্ত জন্মাষ্টমীর দিন পুজো দিতে জল ঢালতে আসেন কচুয়ার লোকনাথ ধামে, তাদের কোনো অসুবিধা না হয় খতিয়ে দেখেন তিনি।

২০১৯ সালে ভিড়ের চাপে কয়েকজনের মৃত্যু হয়, বহু মানুষ আহত হন। সেই কথা মাথায় রেখে এবারে প্রশাসন রীতিমতো আটোসাটো ফের যাতে দুর্ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল পুজো, তার পর এ বছর আবার শুরু হয়েছে। তাই নিরাপত্তার কোনো অসুবিধা না হয় তার জন্য প্রচুর পরিমাণ পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভক্তদের উদ্দেশ্যে নুসরাত বলেন, লাখ লাখ ভক্ত যারা আসবেন, তাদের কোনো অসুবিধা না হয়, সঠিকভাবে পুজো দিতে পারে তা দেখতে এসেছি। সম্প্রীতির বার্তা নিয়ে এসেছি মনুষ্যত্বের ওপরে কোনো ধর্ম হয় না।

ভক্তদের জন্য যে খিচুড়ি ভোগ রান্না চলছিল, সেই রান্নায় হাত লাগান নুসরাত। তার পর নিজে হাতে সেই খিচুড়ি ভোগ বিলি করেন ভক্তদের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুসরাত বলেন, এখানে প্রায় ১০ লাখ পুণ্যার্থী আসবেন তারা যাতে ভালোভাবে পুজো দিতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করছেন। লোকনাথ বাবার কাছে সবার মঙ্গল কামনার পাশাপাশি ভক্তদের জন্য ভোগ রান্না করাটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মনুষত্বের ওপর কোনো ধর্ম হয় না: নুসরাত

আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২