ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক

ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীকে পিটিয়ে জখম!

আকাশ জাতীয় ডেস্ক: 

সকালে ঘুম থেকে ডেকে তোলার অপরাধে স্ত্রী রিমা খাতুনকে (২৬) বাইলিট (দা, বটি ধার করার লাঠি) দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্বামী মিঠু।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিমা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত রিমা খাতুন বলেন, সকালে রোদ উঠে যাওয়ায় আমি আমার স্বামী মিঠুকে ডেকে তুলি। এই অপরাধে সে আমাকে প্রথমে কিল ঘুষি মারতে শুরু করে। পরে বাইলিট দিয়ে বেদম পিটিয়ে আহত করে। এসময় প্রতিবেশীরা আমাকে তার হাত থেকে উদ্ধার করেন।

মেয়েকে মারধরের খবর পেয়ে রিমার বাবা-মা একই উপজেলার ধানখোলা থেকে এলাঙ্গী গ্রামে রিমার শ্বশুরবাড়ি গিয়ে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) তানভীর বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম আছে।

এদিকে রিমা জানিয়েছেন, বিভিন্ন কারণে, অকারণে প্রায়ই মারধর করেন তার স্বামী। শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে এতদিন সংসার করেছি। এবার আমি আমার ওপরে নির্যাতনের বিচার দাবি করছি।

রিমার বাবা আব্দুল গফুর বলেন, মেয়েকে জামাই মারধর করেছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীকে পিটিয়ে জখম!

আপডেট সময় ০৬:৩৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২