ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুখ বন্ধ রাখুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে কিমের বোন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার মুখ বন্ধ রাখতে বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

পরমাণু অস্ত্র কর্মসূচি ছাড়লে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া সহায়তা দেবে, এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন কিম ইয়ো জং।

সম্প্রতি ইউন সুক-ইওল একটি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই পরিকল্পনার অধীনে পিয়ংইয়ং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করলে তাদের পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

গত বুধবার তার দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন ইউন সুক-ইওল। এদিকে, এই পরিকল্পনাকে ‘দুঃসাহসী’ অভিহিত করেছেন কিম ইয়ো জং।

এক বিবৃতিতে তিনি বলেন, “মুখ বন্ধ রাখাই তার (দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট) ভাবমূর্তির জন্য ভালো হতো।”

শুধু এ কথা বলেই ক্ষান্ত হননি কিম ইয়ো জং। এমন পরিকল্পনার জন্য তিনি ইউনকে ‘সরল এবং এখনও শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, “কেউ ভুট্টার পিঠা জন্য তার ভাগ্য বিনিময় করতে পারে না।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুখ বন্ধ রাখুন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে কিমের বোন

আপডেট সময় ০৪:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২