ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেন যুদ্ধের মাধ্যমেই পশ্চিমা আধিপত্যের অবসান হতে পারে: হাঙ্গেরি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেনে যুদ্ধের মাধ্যমেই পশ্চিমা আধিপত্যের অবসান হতে পারে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা জিততে পারবে। পাশাপাশি তিনি আবারও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হচ্ছে।

ভিক্টর অরবান বলেন, ইউক্রেন যুদ্ধ এই সম্ভাবনা তৈরি করেছে যে, এর মাধ্যমে সারা বিশ্বে পশ্চিমা বলদর্পিতার অবসান হতে পারে।

জার্মানির একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অরবান এসব কথা বলেন। বৃহস্পতিবার তার এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

ভিক্টোর অরবান বলেন, তিনি বিশ্বাস করেন যে, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন দুর্বল সংস্থা হিসেবে আবির্ভূত হবে।

তিনি আরও বলেন, সামরিক সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বিজয়ী হতে অক্ষম এবং গ্যাসের উপর আরোপ করা নিষেধাজ্ঞা দেশটিকে অস্থিতিশীল করতে বাধ্য হয়েছে। নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অবস্থা খারাপ হওয়ার পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের জন্য তা হিতে বিপরীত হয়েছে।

হাঙ্গেরির এই নেতা বলেন, এটি একদম পরিষ্কার যে, ইউক্রেন ইস্যুতে বিশ্বের বড় অংশ আমেরিকার পক্ষে অবস্থান নেয়নি। চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আরব বিশ্ব আফ্রিকা কেউ পশ্চিমা অবস্থানকে সমর্থন করছে না। ফলে এই যুদ্ধ শেষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে, পশ্চিমা প্রাধান্যের দৃশ্যমান অবসান ঘটবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেন যুদ্ধের মাধ্যমেই পশ্চিমা আধিপত্যের অবসান হতে পারে: হাঙ্গেরি

আপডেট সময় ০১:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২