ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজ্যের আকিকা দিলেন রাজ-পরী

আকাশ বিনোদন ডেস্ক :  

নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে বুধবার (১৭ আগস্ট) সকালে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমণি ও শরিফুল রাজ দম্পতি। এরপরেই দুটি খাসি জবাই করে ছেলের আকিকা দিয়েছেন পরী-রাজ।

কাছাকাছি সময়ে মিলাদ মাহফিলের আয়োজনও করেছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।

এ বিষয়ে চয়নিকা চৌধুরী এক স্ট্যাটাসে লেখেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্যে। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক আর কেয়ারিং হও। এই প্রার্থনা। আর নানিমাকে কিন্তু ভুলে যেও না! হুম। ’

গত ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন পরীমণি। ইচ্ছা অনুযায়ী রাজ-পরী তাদের ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।

২০২১ সালে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা একই বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর।

চলতি বছরের ১০ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আসে। ওই সময়ই পরীমণির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও জানাজানি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজ্যের আকিকা দিলেন রাজ-পরী

আপডেট সময় ১০:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২